Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী


বিশ্বে প্রথমবারের মতো ক্রু মিশনে মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরে এলেন ছয়জন নারী। মহাকাশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের একজন পপ শিল্পী কেটি পেরিকে গান গাইতেও শোনা গেছে।


মহাকাশে থাকাকালীন ক্রুরা প্রায় তিন মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান ও ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন। এরপর তিনটি প্যারাসুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।


সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের ‘লঞ্চ সাইট ওয়ান’ থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পুনরায়ব্যবহারযোগ্য স্বচালিত এ রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় ছয় নারীর এই যাত্রা। ১০ মিনিট পর তারা পৃথিবীতে ফিরে আসেন।


সোমবার জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন-এর তৈরি সাবঅরবিটাল রকেটে করে পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক ও টিভি উপস্থাপক গেইল কিং, নাগরিক অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়িশা বোয়ে এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন মহাকাশ ঘুরে আসেন।


এর আগে, ১৯৬৩ সালে একক মিশনে মহাকাশে ৭০ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছিলেন রাশিয়ার নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা।


এ মিশনের নেতৃত্ব ছিলেন বেজোসের বাগদত্তা সানচেজ। উৎক্ষেপণের আগে লরেন সানচেজে বলেছেন, জেফ বেজোস তাকে বলেছেন এ মহাকাশ ভ্রমণের পর তার জীবন ‘বদলে’ যাবে।


“আমি (বেজোস) তোমাকে যতটা জানি তার চেয়ে বেশি তোমাকে পরিবর্তন করতে চলেছে এই মহাকাশ ভ্রমণ।”


‘নিউ শেপার্ড’ প্রোগ্রামের অংশ হিসাবে এখন পর্যন্ত ৫২ জনকে মহাকাশে নিয়ে গিয়েছে মার্কিন বিলিয়নেয়ার ও ই কমার্স কোম্পানি অ্যামাজনের প্রধান নির্বাহী বেজোসের কোম্পানিটি, যার মধ্যে তিনি নিজেও ছিলেন। ২০২১ সালে নিউ শেপার্ডের প্রথম যাত্রায় যোগ দিয়েছিলেন বেজোস।


ব্লু অরিজিন লাইভস্ট্রিমে সানচেজ বলেছেন, ওই সময় মহাকাশ ঘুরে এসে বেজোস একেবারে ‘মাটির মানুষ হয়ে গেছেন।




ব্লু অরিজিন-এর ‘নিউ শেপার্ড’ প্রোগ্রামের সর্বশেষ ফ্লাইট ছিল এটি, যার নাম ‘এনএস-৩১’। প্রথমবারের মতো কেবল নারী ক্রু নিয়েই এ ফ্লাইটটির পরিকল্পনা করেছে কোম্পানিটি। এর লক্ষ্য, “মহাকাশ ভ্রমণে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা, যা প্রজন্মকে মহাকাশে যেতে অনুপ্রাণিত করবে”।


পৃথিবী থেকে সর্বোচ্চ একশ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় রকেটটি, যেখানে ক্যাপসুলটি ‘কারমান লাইন’ অতিক্রম করার সঙ্গে সঙ্গে কার্যত মহাকাশে প্রবেশ করবেন নারীরা। আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসাবে স্বীকৃত ‘কারমান লাইন’।


তবে মহাকাশে ভ্রমনকারী এ পাঁচজন নারীকে নভোচারী হিসাবে শ্রেণিবদ্ধ করবে না যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন সামরিক বাহিনী। কারণ, তাদের সবারই নভোচারী হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অভাব রয়েছে।


সফল সংগীত শিল্পীদের মধ্যে একজন কেট পেরি। মিশনের আগে তিনি বলেছেন, প্রায় ২০ বছর ধরে মহাকাশে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। তাই যখন তিনি এ মিশনের জন্য ডাক পান তখন তিনি কোনও চিন্তাভাবনা করেননি হ্যাঁ বলার জন্য।”


এদিকে, মহাকাশে ভ্রমণের সিদ্ধান্তটি খুব একটা সহজ ছিল না মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর ‘সিবিএস মর্নিংস’ শোয়ের সহ হোস্ট হিসাবে পরিচিত গেইল কিংয়ের জন্য।




Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
    বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
    মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
  • জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
    জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
  • কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
    কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
Logo