Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি

নান্দনিক স্থাপত্যশৈলী সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ২০২৫ সালেও অর্জন করল বিশ্বসেরার মুকুট। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ট্রানজিট হাব ও জনপ্রিয় পর্যটক কেন্দ্র এই বিমানবন্দরটি ১৩তমবারের মতো প্রথম স্থাপন অর্জন করেছে। 

বুধবার লন্ডন-ভিত্তিক বিমান পরিবহণ পরামর্শদাতা স্কাইট্র্যাক্সের ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডসে বিমানবন্দরটিকে সেরা ঘোষণা করা হয়। দ্য স্ট্রেইটস টাইমস

তালিকায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর তৃতীয় স্থানে জাপানের টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা)। চতুর্থ স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। পঞ্চম স্থানে রয়েছে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর।

স্কাইট্র্যাক্স পরিচালিত একটি বিশ্ব জরিপের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ১০০টিরও বেশি দেশের ১৩ মিলিয়নেরও বেশি বিমানবন্দর ব্যবহারকারী জরিপে সাড়া দিয়েছেন। 

ভ্রমণকারীদের বিভিন্ন পয়েন্টে তাদের অভিজ্ঞতা অনুসারে বিমানবন্দরের রেটিং করতে বলা হয়েছিল। যেমন চেক-ইন, আগমন, স্থানান্তর, কেনাকাটা, নিরাপত্তা এবং অভিবাসন থেকে শুরু করে গেটে প্রস্থান পর্যন্ত।

আধুনিক প্রযুক্তির সবই রয়েছে বিশ্বসেরার মুকুট অর্জন করা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে। যেটি দেখলেই চোখ জুড়ে যে কারোরই।

এ বিমানবন্দরের ভেতরেই রয়েছে ১০তলা বিশিষ্ট জুয়েল চাঙ্গি বিমানবন্দর কমপ্লেক্স। প্রায় এক লাখ ৩০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই স্থাপনায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু (৪০ মিটার) কৃত্রিম ঝর্ণা ‘রেইন ভরটেক্স’। এ কমপ্লেক্সের ১০তলার মধ্যে চারতলাজুড়ে রয়েছে সতেজ ফরেস্ট ভ্যালি। যেখানে রয়েছে হাজারও গাছ আর বিভিন্ন উদ্ভিদ। 

সিঙ্গাপুরের সবচেয়ে বৃহত্তর ইনডোর গাছগাছালির সংগ্রহশালার মধ্যে এটি অন্যতম।কমপ্লেক্সটিতে ২৮০টি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের দোকান রয়েছে।  

বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দর থেকে প্রতি মুহূর্তেই বিভিন্ন গন্তব্যের প্লেন উড়ে যাচ্ছে। এ দৃশ্য দেখতে ছাদে তৈরি করা হয়েছে সুইমিংপুল। পর্যটকরা ছাদের সুইমিংপুলের জলে পা ডুবিয়ে সেই দৃশ্য দেখতে পারবেন।  

অন্যদিকে টার্মিনাল ২-এর অর্কিডের বাগানে দেখা মেলে সিঙ্গাপুরের জাতীয় ফুলের। বিমানবন্দরের অন্দরেই রয়েছে চারতলা স্লাইড। যেখানে একবার ঢুকলে প্রতি সেকেন্ডে ছয় মিটার করে নিচে নামতে থাকবেন পর্যটকরা।  

পর্যটকরা চাইলে এ বিমানবন্দরেই শপিং করতে পারবেন প্রাণভরে। চাঙ্গি বিমানবন্দরে রয়েছে বিশ্বের সব বড় বড় ব্র্যান্ডগুলোর শো-রুম। কয়েকশো’ প্রজাতির প্রজাপতিদের নিয়ে তৈরি হয়েছে চাঙ্গির বাটারফ্লাই গার্ডেন। এই বিমানবন্দরে রয়েছে ২৪ ঘণ্টার সিনেমা হল। 


Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ফটোঅলিম্পিক অ্যাম্বাসেডর পিনু রহমানকে রুশ দূতাবাসে সংবর্ধনা
    ফটোঅলিম্পিক অ্যাম্বাসেডর পিনু রহমানকে রুশ দূতাবাসে সংবর্ধনা
  • বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া
    বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া
  • ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
    ফেইসবুকে দেখা, গুগল ট্রান্সলেটরে প্রেমালাপ, অতঃপর…
  • জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
    জাপানে কমিক বইয়ে ভবিষ্যদ্বাণী, পর্যটকরা আতঙ্কিত
  • মালয়েশিয়ায় এনসিপির রাজনৈতিক কর্মশালা
    মালয়েশিয়ায় এনসিপির রাজনৈতিক কর্মশালা
  • বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করলো চীন
    বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহজ করলো চীন
  • যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বাংলা বর্ষবরণ
    যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বাংলা বর্ষবরণ
  • একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
    একসঙ্গে মহাকাশে ঘুরে এলেন ৬ নারী
  • লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার
    লাখো রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার
  • জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
    জাতিসংঘের মহাসচিব গুতেরেস ঢাকায়
Logo