Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

মিনিটে ৪ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
মিনিটে ৪ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন

নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার হচ্ছে স্তন ক্যান্সার। বিশ্বে প্রতি মিনিটে চারজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং একজন নারী মারা যাচ্ছেন। এর প্রবণতা এভাবে চলতে থাকলে গোটা বিশ্বে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা ২০৫০ সাল নাগাদ ৩৮ শতাংশ বাড়বে বলে ধারণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

সংস্থাটির বিশেষায়িত শাখা ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার’ বা আইএআরসি-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার মেডিসিন’-এ গবেষণাপত্রটির ফলাফল প্রকাশ পেয়েছে। 

স্তন ক্যান্সারের বর্তমান প্রবণতা ঠেকানো না পারলে এ রোগের সংক্রমণ বাড়তেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গবেষকরা।

তারা বলেছেন, “এভাবে চলতে থাকলে স্তন ক্যান্সারে প্রতি বছর মৃত্যুর হার ৬৮ শতাংশ বাড়বে। ফলে এ শতাব্দীর মাঝামাঝি নাগাদ বিশ্বে প্রতি বছর ৩২ লাখ নারী এ রোগে আক্রান্ত হবেন। পাশাপাশি ১১ লাখেরও বেশি নারীর মৃত্যু ঘটবে স্তন ক্যান্সারে।”

ডব্লিউএইচও-এর গবেষণা বলছে, “নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই রোগের প্রবণতা বাড়বে। কারণ, এসব দেশে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার শনাক্তকরণ, চিকিৎসা ও যত্নের সুযোগ সীমিত পর্যায়ে রয়েছে।”

আইএআরসি'র বিজ্ঞানী ও এ গবেষণার সহ লেখক জোয়ানে কিম বলেছেন, বিশ্বজুড়ে নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার হচ্ছে স্তন ক্যান্সার এবং সার্বিকভাবে দ্বিতীয়।

কেবল ২০২২ সালেই আনুমানিক ২৩ লাখ নতুন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৬ লাখ ৭০ হাজার নারীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ডব্লিউএইচও।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
    আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
    প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
  • বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
    বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
  • ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
    ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
  • সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
    সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
  • হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
    হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
  • চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
    চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
Logo