Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ

বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
মঞ্চে ভারসাম্য হারানো সাবিনা এখন সুস্থ

এক বছর পর ঢাকার বনানীতে মঞ্চে গাইতে ওঠেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। সোয়া এক ঘণ্টা গাইলেনও। আমন্ত্রিত দর্শক–শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। হঠাৎ মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সাবিনা। নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে।

বিনা ইয়াসমিনের আত্মীয় সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেন, ”সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি; পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টায় আপাকে বাসায় নেওয়া হয়েছে। এখন তিনি পুরোপুরি ঠিক আছেন।”

‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক পরিবেশনার মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় ঢাকার বনানীতে একটি হোটেলে গান গাইতে মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। কিন্তু মিউজিশিয়ান আর আয়োজকরা চান শিল্পী সাবিনা আপাতত বিশ্রাম করুক।

জানা গেছে,  এক বছরের বেশি সময় ধরে গানের মঞ্চের বাইরে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। এই দীর্ঘ সময়ে গায়িকা ব্যস্ত থেকেছেন বিদেশ বিভুঁইয়ে রোগব্যাধি ও চিকিৎসার সঙ্গে। কারণ শরীরে ক্যান্সার ফিরেছিল তার। গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে।

প্রথম দফায় ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই সংগীতশিল্পী। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং গানেও ফিরেছিলেন। 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo