Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বৈয়াম পাখি ২.০ তে জেফার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
বৈয়াম পাখি ২.০ তে জেফার


‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় পর্বে নাসির উদ্দিন খানের সঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী জেফারকে।

তাদের নিয়ে চরকি প্রকাশ করেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। গানটিতে কণ্ঠও দিয়েছেন নাসির উদ্দিন খান ও জেফার।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ‘বৈয়াম পাখি ২.০’ গানে জেফার কেবল কণ্ঠই দেননি, অভিনয়ও করেছেন। এর আগে চরকির সিনেমা ‘মনোগামীতে’ অভিনয় করেছিলেন জেফার। এবার প্রথমবারের মত তাকে দেখা যাবে সিরিজে।

জেফার বলেন, "ইন্টারেস্টিং চরিত্র বলেই আমি অভিনয় করতে রাজি হই। কিন্তু আমি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানেও কণ্ঠও দিয়েছি।”

গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন, "গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়াভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে জন্যই গানটিতে যুক্ত হওয়া।"

 ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটি শেষ হয়েছিল ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’ সংলাপ দিয়ে।

শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন স্বপন, যার পরিচয় জানা যায়নি। রহস্যের সেই জট খুলতে সিরিজের দ্বিতীয় পর্ব আসছে এবারের রোজার ঈদে।

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠেন মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন।

নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।

প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন নতুন কয়েকজন অভিনয়শিল্পীও।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo