Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে সব কমিটি স্থগিত

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠার পর এক পর্যায়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুধু কেন্দ্রীয় কমিটি বহাল রেখে সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। 

সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটি সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আজ রোববার রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেন। নেতা–কর্মী দুর্নীতির সাথে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান কেন্দ্রীয় সভাপতি।


রিফাত রশিদ জানান, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা–কর্মীর চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের ঘটনা এবং বিগত সময়ে নানা সমালোচনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের পহেলা জুলাই কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৮ জুলাই সংগঠনটি ৬৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ-সমন্বয়ক ছিলেন। পরে কমিটি আরও বড় হয়।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
    পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
Logo