Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

বাবা হারালেন সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল রুনা খান। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রীর বাবা ফরহাদ হোসেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানাবিধ জটিল রোগে ভুগছিলেন।

সোমবার (১০ মার্চ) ভোরে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রুনা খান নিজেই। বাবার সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে রুনা খান লিখেছেন, ‘আমার আব্বু চলে গেলেন..! আত্মার শান্তি হোক।’

ব্যক্তিজীবনে সরকারি চাকরিজীবী ছিলেন রুনা খানের বাবা ফরহাদ হোসেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

রুনা খানের বাবার মৃত্যুতে ভক্তরা সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo