Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাথমিক বৃত্তির ফল আগাম প্রকাশ, প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
প্রাথমিক বৃত্তির ফল আগাম প্রকাশ, প্রকৌশলী সাময়িক বরখাস্ত


প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল নির্ধারিত সময়ের আগে ওয়েব পোর্টালে আপলোড হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় মো. মেহতাব কায়েসকে। তাকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আগে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ৯ জুলাই ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকটি সচল থাকলেও এর মধ্যেই সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।


ঘটনার তদন্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষা কর্মকর্তা (উপবৃত্তি বিভাগ) মো. জিয়াউল কবির সুমন এবং সহকারী পরিচালক (প্রশাসন-২) মোছাম্মৎ রোকসানা হায়দার। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়েও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।


এদিকে শুক্রবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী মো. মেহতাব কায়েসকে ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
    শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
  • শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
    শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
    বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
  • একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
  • গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
    গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Logo