Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪৬ হাজার ৫৩১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার ফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ


বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। একই সঙ্গে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বহাল রাখা হয়েছে। এছাড়া এ মামলার ১৫১ জন রিটকারীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত


আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম রায়ের পর তিনি বলেন, ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে সময় প্রচলিত কোটা পদ্ধতি অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছিল। পরে ১৫১ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট করে দাবি করেন, সুপ্রিম কোর্টের কোটা-সংক্রান্ত রায়ের আলোকে নিয়োগে মেধাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত


এর পর হাইকোর্ট আগের নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে রিটকারীদের নিয়োগ দিতে নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে বিষয়টি আপিল বিভাগে যায় শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায়ে আংশিক পরিবর্তন এনে ৪৬ হাজার ৫৩১ জন প্রার্থীর মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার ফল পুনঃপ্রকাশের নির্দেশ দেন। একই সঙ্গে ইতোমধ্যে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের চাকরি বহাল রাখেন এবং ১৫১ জন রিটকারীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন


এ রায়ের ফলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘদিনের আইনি জটিলতা অনেকটাই দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo