Logo
ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Logo

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ার করুনঃ
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ



কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, একজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম কিংবা অন্য কোনো ধারায় পড়ুক তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে। তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।

শনিবার ঢাকায় রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত স্কুল লিডারস কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ এসব কথা বলেন।  

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, শিক্ষার্থীরা যে মাধ্যমেই অধ্যয়ন করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

প্রযুক্তি ও আধুনিক শিক্ষাপদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতের প্রাথমিক শিক্ষায় অ্যাক্টিভিটি-বেজড লার্নিং ও খেলাধুলার মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর বিদ্যমান অভিজ্ঞতা ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যকর ব্যবহার থেকেও সরকার শিক্ষা নিতে চায়।

অক্সফোর্ড একিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা এবং ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হচ্ছে না
    প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হচ্ছে না
  • স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা
    স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • চার স্তরে হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, প্রকাশিত হলো নীতিমালা
    চার স্তরে হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, প্রকাশিত হলো নীতিমালা
  • জুনিয়র বৃত্তিতে উইলস্ লিটল ফ্লাওয়ারের অভূতপূর্ব সাফল্য
    জুনিয়র বৃত্তিতে উইলস্ লিটল ফ্লাওয়ারের অভূতপূর্ব সাফল্য
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিদরাতুল মুনতাহা
    ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সিদরাতুল মুনতাহা
  • নতুন শিক্ষাব্যবস্থায় থাকছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন:  ববি হাজ্জাজ
    নতুন শিক্ষাব্যবস্থায় থাকছে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন: ববি হাজ্জাজ
  • প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ
    প্রাথমিকে ৪৬ হাজার চাকরিপ্রার্থীর ফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশের নির্দেশ
  • স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম নিয়ে নড়েচড়ে বসেছে সরকার
    স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম নিয়ে নড়েচড়ে বসেছে সরকার
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
Logo