Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব চান শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫

শেয়ার করুনঃ
ইবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব চান শিক্ষার্থীরা


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নামে ল্যাব বরাদ্দ চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা। 


শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপ-উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেয় তারা।


উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন উপ উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী। 


স্মারকলিপিতে বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাস-পরীক্ষার ল্যাব রুমের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রথম দিকে অন্য বিভাগের ল্যাব ব্যবহার করে ল্যাবের কার্যক্রম চালিয়েছে। নতুন বিভাগগুলোর প্রয়োজনে তৎকালীন প্রশাসন আলাদা আলাদা ল্যাব স্থাপন না করে সম্মিলিতভাবে কেন্দ্রীয় ল্যাব স্থাপন করে।


কেন্দ্রীয় ল্যাব স্থাপনের পর থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ সেখানে কম্পিউটার ল্যাব, বায়োসিগন্যাল ল্যাব, ইসিজি ল্যাব, ইইজি ল্যাব, ইএমজি ল্যাব, ইলেকট্রো-অ্যানালাইজার ল্যাব এবং বায়োলজিক্যাল সম্পর্কিত ল্যাবসহ অন্যান্য ব্যবহারিক ট্রায়াল ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করে আসছিল।  এই অবস্থায় কেন্দ্রীয় ল্যাবের পরিচালকের এক বিজ্ঞপ্তির বলা হয় যে, কেন্দ্রীয় ল্যাব ব্যবহারকারীদের অর্থ প্রদান করতে হবে। 


এর ফলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষার্থী ল্যাব ব্যবহার নিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
    উদ্যোক্তাদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
    কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করবে সরকার: ববি হাজ্জাজ
  • টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
    টেক্সটাইল খাতে নেতৃত্বে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
  • পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
    পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
  • এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    এডিবি বৃত্তিতে টোকিও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
  • যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
    যুক্তরাষ্ট্রে সেরা গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রকৌশলী ফেরদৌস
  • জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
    জুলাই নিয়ে ‘আইডিয়া’ চাচ্ছে সরকার
  • প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
    প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে চা শিল্পে পরিবর্তন সম্ভব: শাবিপ্রবি উপাচার্য
  • চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
    চবিতে অনুষ্ঠিত হল হাল্ট প্রাইজের জাতীয় পর্ব
Logo