Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

নীরব ঘাতক ওভারিয়ান ক্যানসার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

শেয়ার করুনঃ
নীরব ঘাতক ওভারিয়ান ক্যানসার

ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার নারীদের একটি মারাত্মক রোগ। বাংলাদেশসহ বিশ্বজুড়ে এটি নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ। 

নির্দিষ্ট কোনো লক্ষণ বা উপসর্গ না থাকায় ডিম্বাশয়ের ক্যানসারকে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক।

আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. কুদরত-ই-ইলাহী বলেন, ডিম্বাশয় হচ্ছে নারীর প্রজনন অঙ্গের একটি অংশ, যা ডিম্বাণু উৎপন্ন করে। এ অঙ্গে অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে ক্যানসার হয়। সাধারণত ৫০ বছরের বেশি বয়সী নারীদের ঝুঁকি বেশি। তবে এর চেয়ে কম বয়সেও হতে পারে।

ওভারিয়ান রোগের পেছনে যেসব কারণ রয়েছে

পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারের কারও ক্যানসার থাকা (বিশেষ করে ব্রেস্ট বা ওভারিয়ান ক্যানসার)।

 বংশগত জেনেটিক মিউটেশন (যেমন বিআরসিএ১ ও বিআরসিএ১ জিন)।

 বয়স, বন্ধ্যত্ব বা দীর্ঘ মেয়াদে হরমোন থেরাপি।

 অতিরিক্ত ওজন।

লক্ষণ ও উপসর্গ

ওভারিয়ান ক্যানসারের প্রাথমিক লক্ষণ সাধারণত অস্পষ্ট থাকে এবং সহজেই উপেক্ষিত হয়। ফলে প্রায়ই রোগটি দেরিতে ধরা পড়ে। তবে নিম্নোক্ত উপসর্গগুলো দেখা দিলে গুরুত্ব দেওয়া উচিত :

পেট ফোলা বা অস্বস্তি।

ক্ষুধামান্দ্য বা দ্রুত পেট ভরে যাওয়া।

● তলপেটে ব্যথা।

● প্রস্রাবের তীব্রতা বা ঘন ঘন প্রস্রাব।

 অজানা কারণে ওজন হ্রাস।

 মাসিক চক্রে অস্বাভাবিকতা।

চিকিৎসা

ডিম্বাশয়ের ক্যানসারের চিকিৎসানির্ভর করে এর স্তর (স্টেজ), ক্যানসারের ধরন ও রোগীর শারীরিক অবস্থার ওপর। সাধারণত সার্জারি (ডিম্বাশয় ও আশপাশের টিস্যু অপসারণ), কেমোথেরাপি ও প্রয়োজনে টার্গেটেড থেরাপি ব্যবহৃত হয়।

সচেতনতা ও প্রতিরোধ

ওভারিয়ান ক্যানসার প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সময়মতো চিকিৎসা। যাদের ঝুঁকি বেশি, তাদের উচিত নিয়মিত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়ন্ত্রিত ওজন ও সন্তান ধারণ ক্যানসারের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করে।

স্বাস্থ্যসচেতন নারীদের উচিত নিজেদের প্রতি যত্নশীল হওয়া এবং প্রাথমিক লক্ষণগুলোকে অবহেলা না করা।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
    আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
    প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
  • বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
    বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
  • ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
    ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
  • সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
    সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
  • হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
    হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
  • চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
    চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
Logo