Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
নিপুণ-জায়েদসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে মামলা

অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার ভাটার এলাকায় একটি হত্যাচেষ্টা মামলায় এসব অভিনয়শিল্পীদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন এনামুল হক। পরে আদালত ভাটার থানাকে মামলাটি নথিভুক্ত করে তদন্তের নিদের্শ দেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম বলেন, মামলায় শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে ১৭ শিল্পীকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, চিত্রনায়ক জায়েদ খান, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে।

মামলায় উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo