Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
তারুণ্যের সুখ কেড়ে নেয় স্মার্ট ফোন


তরুণ বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে; মধ্য বয়সে কিছুটা কমে; শেষ বয়সে আবার বাড়ে— জীবনের `আত্মতৃপ্তি' নিয়ে বেশির ভাগ মানুষের বিশ্বাস এমনই।

কিন্তু গবেষণার ফলাফল এই বিশ্বাসে চিড় ধরাচ্ছে। গবেষণা করে দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ‘সুখ’ বাড়ে এবং তরুণ বয়সে সেটা চূড়ায় থাকে না।

আল জাজিরার খবরে বলা হয়, এই গবেষণায় জাতিসংঘ পৃষ্ঠপোষকতা করেছে। গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ (এনবিইআর)।

ইংরেজি ভাষাভাষী ছয়টি দেশের ওপর এ গবেষণা চালানো হয়, যেখানে দেখা যায় তরুণ প্রজন্মের সুখের ‘সূচক’ তাদের আগের প্রজন্মের চেয়ে কম।

গবেষকরা বলছেন, জীবন নিয়ে তরুণদের ‘আত্মতৃপ্তির’ পরিমাণ গত এক দশকে কমার অন্যতম একটা কারণ হলো স্মার্ট ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম।

এমন সিদ্ধান্তে পৌঁছাতে অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ১১টি জরিপের ফল বিশ্লেষণ করেন গবেষকরা।

গবেষকরা বলছেন, বয়ঃসন্ধি ও তার পরের কয়েক বছর; অর্থাৎ ১২ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে জীবন নিয়ে ‘অসুখী’ মনোভাব সবচেয়ে বেশি। এই সময় অনেকের হতাশা ও মানসিক যন্ত্রণার পরিমাণ তাদের ঠিক আগের প্রজন্মের চেয়ে বেশি থাকে।

অন্যদিকে বয়স্কদের মধ্যে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে জীবন নিয়ে আত্মতৃপ্তি বাড়তে থাকে।

গবেষণা বলছে, কোভিড মহামারীর প্রভাবে তরুণদের মধ্যে হতাশা বেড়ে যায়। ডিজিটাল প্রযুক্তি ও অর্থনৈতিক অনিশ্চয়তা এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।

তারা ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে ‘সুখ’ কমে যাওয়ার স্পষ্ট সম্পর্ক দেখতে পেয়েছেন।


আল জাজিরাকে সহ-গবেষক ডেভিড জি ব্ল্যাঞ্চফ্লাউয়ার বলেন, “ইন্টারনেটই প্রধান অনুঘটক। এর বাইরে আর কিছু দিয়েই হিসাব মেলে না।”

গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় দেখা যায়, ৭৫ শতাংশ আমেরিকান তরুণ স্মার্টফোন ছাড়া বেশি ‘সুখ অনুভব’ করেন।

একই বছর আরেকটি গবেষণা দাবি করে, ইউরোপে ব্রিটিশ তরুণদের মধ্যে জীবন নিয়ে আত্মতৃপ্তি সবচেয়ে কম। এর কারণ হিসেবে গবেষণা প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবকে সামনে আনা হয়।

ব্ল্যাঞ্চফ্লাউয়ার বলেন, তিনি আফ্রিকার দেশগুলোর তরুণদের ওপর একই ধরনের একটি গবেষণায় সম্পৃক্ত ছিলেন। ‘আফ্রিকার তরুণদের মানসিক স্বাস্থ্য’ শিরোনামে গবেষণাটি হয়।

সেখানেও দেখা যায়, যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা অন্যদের চেয়ে বেশি।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
    আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
    প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
  • বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
    বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
  • জুয়ায় জড়ালে সর্বোচ্চ ৭ বছরের কারাবাস
    জুয়ায় জড়ালে সর্বোচ্চ ৭ বছরের কারাবাস
  • ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
    ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
  • সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
    সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
  • হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
    হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
Logo