Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা

বিনোদন ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
ডিবি হেফাজতে অভিনেত্রী শাওন ও সাবা

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া সেলের উপকমিশনার তালেবুর রহমান এক বার্তায় জানান, জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ধানমন্ডি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিন সন্ধ্যা ৬টায় জামালপুরের নরুন্দিতে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই ঢাকা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শাওন ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo