Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

জার্মানির ভিসার অপেক্ষায় বাংলাদেশের ৮০ হাজার শিক্ষার্থী

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
জার্মানির ভিসার অপেক্ষায় বাংলাদেশের ৮০ হাজার শিক্ষার্থী

জার্মানির শিক্ষা ভিসার প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অপেক্ষায় থাকার তথ্য দিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ এক পোস্টে ২০২৪ এবং ২০২৫ সালের চলতি মাসে ভিসা আবেদন জমা পড়ার তথ্য দেন তিনি।

রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন।

এরপর ২০২৫ সালের জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।

বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের মধ্যে করোনাভাইরাস মহামারীকালে ভিসা প্রদান করার ক্ষেত্রে লাগাম টানে ইউরোপের দেশ জার্মানি।

ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট নিয়ে গেলেও জার্মান ভাষার কারণে শিক্ষার্থীরা দেশটিতে গিয়ে ভালো করতে পারছে না। এ কারণে বাংলাদেশি শিক্ষার্থী নিতে অনাগ্রহ দেখিয়ে আসছে জার্মানি।

ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট পেতে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে আখিম ট্র্যোস্টার বলেছিলেন, “জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ থেকে ভিসা চাওয়া শিক্ষার্থীদের কমপক্ষে ১০ থেকে ১২ মাস অপেক্ষা করতে হবে। কোনোভাবেই এর চেয়ে কম সময়ে হবে না।”

ওই সময় থেকেই অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তিতে ২-৩ বছর অপেক্ষা করতে হচ্ছিল বাংলাদেশি অনেক শিক্ষার্থীকে। এর মধ্যে কত শিক্ষার্থী জার্মানিতে উচ্চশিক্ষা নিতে গেছে, সেই তথ্য বুধবার দেননি রাষ্ট্রদূত ট্র্যোস্টার।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo