Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

চোখের শুষ্কতা রোধে ঘরোয়া প্রতিকার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
চোখের শুষ্কতা রোধে ঘরোয়া প্রতিকার

চোখের প্রায় ৭৫ শতাংশই পানি। এই পানি শুকিয়ে গেলে সৃষ্টি হতে পারে নানা সমস্যা। তেমন একটি সমস্যার নাম ড্রাই আই বা চোখের শুষ্কতা। আজকাল সমস্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে যারা কম্পিউটারের সামনে বসে কাজ করেন বা দীর্ঘ সময় ধরে টিভি দেখেন বা মুঠোফোন ব্যবহার করেন; এমন ব্যক্তিদের অনেকেই ড্রাই আইয়ের সমস্যায় পড়েন। 

এসি বা ফ্যানের সরাসরি বাতাস, ঘরে কম আর্দ্রতা বায়ুদূষণের কারণেও ড্রাই আই হতে পারে। 

চোখের শুষ্কতার লক্ষণ

চোখে কাঁটার মতো লাগা, কিছু বিঁধে থাকার মতো অনুভূতি, চোখ দিয়ে পানি পড়া চোখের শুষ্কতার পূর্বলক্ষণ। এ কারণে মাথাব্যথা থেকে জ্বর ও নাকবন্ধ রোগও হয়ে থাকে। বারবার মুখ শুকিয়ে যাওয়া, মুখে পর্যাপ্ত লালাগ্রন্থি না থাকা বা কথা জড়িয়ে যাওয়ার সমস্যাও থাকতে পারে।

ঘরোয়া প্রতিকার

  1. প্রচুর পানি পান করার পাশাপাশি নিয়মিত চোখের ব্যায়াম করতে হবে।
  2. খাদ্যতালিকায় ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার রাখতে হবে।
  3. একনাগাড়ে না তাকিয়ে চোখের পাতা ফেলা ভালো। মিনিটে ১৫-৩০ বার চোখের পাতা পিটপিট করা প্রয়োজন। 
  4. ২০ সেকেন্ডের বেশি চোখ খোলা রাখা উচিত নয়। ২০ মিনিট পরপর মনিটর থেকে কয়েক সেকেন্ডের জন্য চোখ সরাতে হবে।
  5. কম্পিউটারে কাজ করার সময় চোখে আই প্রোটেক্টর স্পেকটিক্যাল ব্যবহার করা ভালো। 
  6. বাইরে বেরোলে ভালো মানের রোদচশমা পরার অভ্যাস করুন। 
  7. হালকা গরম পানিতে পরিষ্কার কাপড়ের টুকরো ডুবিয়ে সেই কাপড় নিংড়ে নিয়ে চোখের ওপর পাঁচ মিনিট রাখুন। তারপর হালকা চাপে চোখের ওপরের ও নিচের পাতায় কাপড়টা মালিশ করলে চোখের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এতে চোখের আর্দ্রতাও বাড়বে। 
  8. পরিষ্কার তুলায় নারকেল তেল দিয়ে চোখের ওপর ১৫ মিনিট রাখতে পারেন। দিনে বেশ কয়েকবার এটা করা যায়। 
  9. পরিষ্কার টিস্যুতে অ্যালোভেরা জেল নিয়ে চোখের নিচের পাতায় আলতো হাতে মালিশ করুন। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এটা দিনে দুবার করতে পারেন।
Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
    সমকামিতা: মানসিক রোগ নাকি জৈবিক বৈচিত্র্য
  • টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বলছে বিএসটিআই
  • ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
    ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
    আদ-দ্বীন হাসপাতাল খুলে দেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
    প্রধানমন্ত্রীকে অভাব-অভিযোগ শোনালেন ডিএমসির চিকিৎসকরা
  • বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
    বর্ষার শুরুতেই ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সংক্রমণ
  • ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
    ডাক্তার আব্দুল্লাহ কী বিধিবিধানের ঊর্ধ্বে, প্রশ্ন সায়ন্থের
  • সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
    সবার জন্য অক্সিজেন : নতুন করে ভাবার সময় এখনই
  • হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
    হৃদ্‌রোগে ৫২% মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
  • চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
    চরম গরমে মস্তিষ্কের জন্য বাড়ছে অদৃশ্য হুমকি
Logo