Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কুয়েট-জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

শেয়ার করুনঃ
কুয়েট-জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং জনতা ব্যাংকের মধ্যে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ ও লেনদেন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার দুপুরে, কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং জনতা ব্যাংকের পক্ষে মহাব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, এ চুক্তি কুয়েট ও জনতা ব্যাংকের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে এবং বিশ্ববিদ্যালয়ের লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও ব্যবহারবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সেবাগ্রহণকারীরা সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে বিভিন্ন ফি, বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

সমঝোতা স্মারকের আওতায় কুয়েটের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সেবাগ্রহণকারীরা জনতা ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘জনতা-পে’ ও ‘ই-জনতা’র পাশাপাশি ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। এতে লেনদেন প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয়, সহজ এবং সময়সাশ্রয়ী হবে।

অনুষ্ঠানে কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের পক্ষ থেকে উপমহাব্যবস্থাপক মো. জাকির হোসেন, কুয়েট করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুয়ারা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

Jasim
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo