Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কুবির আইন বিভাগে সিনিয়র শিক্ষক নিয়োগ হচ্ছে

কুবি প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
কুবির আইন বিভাগে সিনিয়র শিক্ষক নিয়োগ হচ্ছে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন ল' ক্লিনিকের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কুবি উপাচার্য বলেছেন, খুব শীঘ্রই আইন বিভাগে সিনিয়র শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বুধবার (১৯ মার্চ) বিভাগের করিডোরে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আলী মোর্শেদ কাজেমসহ বিভাগের সকল শিক্ষক, ল ক্লিনিক কমিটির সদস্য ও আইন বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা।

উপাচার্য প্রফেসর মো. হায়দার আলী বলেন, “আজকের এই ইফতার মাহফিলে এসে আমার ভালো লেগেছে, কারণ আমিও এই বিভাগের অংশ। আইন বিভাগে সিনিয়র শিক্ষক নেই তাই আমরা কয়েকজন সিনিয়র শিক্ষকদের দ্রুত নিয়োগ দিবো। দুজন রিটায়ার্ড জাজকে আমরা পেয়েছি। উনারাও এখানে নিয়োগপ্রাপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।”

বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মো. আলী মোর্শেদ কাজেম বলেন, 'ল ক্লিনিক, আইন বিভাগ কর্তৃক আজকের ইফতার ও দোয়া মাহফিলের সুন্দর ও সুশৃঙ্খলভাবে  আয়োজন সম্পন্ন  করায় বিভাগের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। চমৎকার এ মিলনমেলায় বিভাগের সকল ছাত্র -শিক্ষকের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। ল ক্লিনিকের ১ম কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই।

কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের বিভাগ হলো আইন বিভাগ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিংয়ে আইন বিভাগের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo