Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫

বাসস, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫
২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে।

এ বছর পাসের গড় হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়ে ১৫ মে, ২০২৫ পর্যন্ত চলে।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বছর পাসের হার কুমিল্লায় ৬৩ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৭৩ দশমিক ৬৯, চট্টগ্রামে ৭২ দশমিক ০৭, বরিশালে ৫৬ দশমিক ৩৮, সিলেট ৬৮ দশমিক ৫৭, দিনাজপুরে ৬৭ দশমিক ০৩, ময়মনসিংহ ৫৮ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ৬৮ দশমিক ০৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৭৩ দশমিক ৬৩ শতাংশ পাস করেছেন। গত বছরের থেকে এ বছর পাসের হার কমেছে ১৫ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে ঢাকা বোর্ডে জিপিএ–৫ পেয়েছে ৩৭ হাজার ৬৮ জন শিক্ষার্থী, রাজশাহীতে ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লা ৯ হাজার ৯০২ জন, যশোর ১৫ হাজার ৪১০ জন, চট্টগ্রাম ১১ হাজার ৮৪৩ জন, বরিশাল ৩ হাজার ১১৪ জন, সিলেট ৩ হাজার ৬১৪ জন, দিনাজপুর ১৫ হাজার ৬২ জন, ময়মনসিংহ ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৬৬ জন এবং কারিগরি বোর্ডে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

ফল জানবেন যেভাবে
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও বোর্ড নির্বাচন করে শিক্ষার্থীরা এসএসসির ফলাফল জানতে পারবেন। এছাড়া বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে হলে প্রতিষ্ঠানপ্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ফল ডাউনলোড করতে হবে।

এ ছাড়া ফলাফল এসএমএসের মাধ্যমেও জানা যাবে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo