Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২২ জন, অনুপস্থিত ২৭ হাজার

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২২ জন, অনুপস্থিত ২৭ হাজার


এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে; আর অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন।

এ বছরের প্রথম পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকালে এসব তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ২৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৭ লাখ ৮৫০ জন। বাকি ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দেশজুড়ে ৩ হাজার ৭১৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৭০৬টির তথ্য দিয়েছে কমিটি।

বাংলা প্রথম পত্রে বহিষ্কার ১০

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা হয় ২ হাজার ২৯১টি কেন্দ্রে। এর মধ্যে ২ হাজার ২৮২টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলেছে, এ পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তাদের মধ্যে ময়মনসিংহ বোর্ডে ৩ জন, ঢাকা ও বরিশাল বোর্ডে ২ জন করে এবং কুমিল্লা, যশোর ও সিলেট বোর্ডে ১ জন করে বহিষ্কার হয়েছেন।

নয়টি সাধারণ বোর্ডের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ জন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৭৩৮ জন।

এর মধ্যে ঢাকা বোর্ডের ৪৩৮টি কেন্দ্রে ৩ হাজার ৪৯৬ জন, রাজশাহী বোর্ডের ২৬৯টি কেন্দ্রে ১ হাজার ৬২২ জন, কুমিল্লা বোর্ডের ২৭৩টি কেন্দ্রে ২ হাজার ৫৫৩ জন, যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে ১ হাজার ৮০০ জন, চট্টগ্রাম বোর্ডের ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৭৩ জন, সিলেট বোর্ডের ১৫৪টি কেন্দ্রে ৮৭৮ জন, বরিশাল বোর্ডের ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ৩৩ জন, দিনাজপুর বোর্ডের ২৮০টি কেন্দ্রে ১ হাজার ৩৪১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫৬টি কেন্দ্রে ৮৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় বহিষ্কার ১০

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় ১০ জন বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৬১ হাজার ৯১২ জনের এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন। ৯ হাজার ৬২৩ জন অনুপস্থিত ছিলেন।

ভোকেশনালে অনুপস্থিত ২ হাজার ৫৬৭ জন

এসএসসি ও দাখিল ভোকেশনালের প্রথম দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে ১ লাখ ৩১ হাজার ২৩৬ জনের পরীক্ষা দেওয়ার কথা থাকলেও বসেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। ২ হাজার ৫৬৭ জন অনুপস্থিত ছিলেন এবং ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

চলতি বছর নিয়মিত-অনিয়মিতসহ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীর।

নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসার কথা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন।

 

 

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
    শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন চার শিক্ষক
  • শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
    শাবিতে স্নাতকের ভর্তি পরীক্ষা ২৬ জানুয়ারি
  • ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
    ২০২৮ থেকে শিক্ষায় বড় সংস্কার, জিপিএ-নির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে চায় সরকার
  • বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
    বগুড়ার দুই বিদ্যালয় সরকারি হলো
  • একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
    একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
  • গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
    গবেষণার ক্ষেত্র বাড়িয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Logo