Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
এবারও কান উৎসবের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ

আগামী ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের বর্ণিল আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। এবারও আসরের সভাপতির আসনে থাকছেন ইরিস নোব্লখ

এক মেইলবার্তায় কান কর্তৃপক্ষ জাতীয় দৈনিক সমকালকে জানায়, এবার জুরিপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। গতবার ছিলেন নির্মাতা গ্রেটা গারউইগ। পরপর দুই বছর জুরিপ্রধান হিসেবে নারী নির্বাচিত হলেন, কানের ইতিহাসে এই ঘটনা নিয়ে দ্বিতীয়বার ঘটল।

৪০ বছর আগে কান উৎসবে প্রথম গিয়েছিলেন বিনোশ। ১৯৮৫ সালে আন্দ্রে টেকিনেররেন্ডেজ-ভাউসসিনেমার প্রিমিয়ার হয়েছিল কানে। এটিই ছিল জুলিয়েট বিনোশের প্রথম উল্লেখযোগ্য সিনেমা। এটি দিয়েই পরিচিতি পান জুলিয়েট বিনোশ।

অভিনেত্রী তাই প্রায়ই বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবেই আমার জন্ম।

সেই থেকে বারবার তার পা পড়েছে কানের আঙ্গিনায়। মাইকেল হ্যানেকেরকোড আননোন, ক্যাশে’, ডেভিড ক্রোনেনবার্গেরকসমোপলিস’, ক্রিজিস্টফ কিসলোস্কিরথ্রি কালারস: রেড’, অলিভিয়ার আসায়াসেরক্লাউডস অব সিলস মারিয়া’, ক্লেয়ার ডেনিসেরলেট দ্য সানশাইন ইন ট্র্যান আন হাংয়েরদ্য টেস্ট অব থিংসসিনেমা নিয়ে জুলিয়েট বিনোশ গেছেন কানে।

২০১০ সালে আব্বাস কিয়োরাস্তোমিরসার্টিফায়েড কপিসিনেমায় অভিনয় করে পেয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তিনিই একমাত্র অভিনেত্রী, যিনি ইউরোপের প্রধান তিন উৎসব কান, ভেনিস বার্লিন; তিনটিতেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

কানের বিচারকপ্রধান হয়ে উচ্ছ্বসিত জুলিয়েট বিনোশ।

এক বিবৃতিতে তিনি বলেন, উৎসাহ অনিশ্চয়তা নিয়ে ১৯৮৫ সালে প্রথম পা রেখেছিলাম কানের প্রাঙ্গণে। ৪০ বছর পর যে সেখানে জুরি প্রেসিডেন্ট হওয়ার সম্মান পাব, ভাবতেই পারিনি। এই সুযোগ পেয়ে আমি আনন্দিত।

 

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
    বাংলা একাডেমিতে কবি মনিরুজ্জামান রোহানের ‘নক্ষত্রের আর্তচিৎকার’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন
  • রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
    রাশিয়ার ‘কার্তিনা মিরা’ প্রতিযোগিতায় জয় পেল অরণীর ‘দ্য ক্রাফটসম্যান’
  • জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
    জ্যান্ত সাপ নিয়ে কবরে তৌসিফ
  • আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
    আমার নামে ভুয়া পেজ ভেরিফাই করেছে: শাবনূর
  • বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
    বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন বাণী কাপুর
  • ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
    ইউটিউবে ৫০ কোটির ক্লাবে ‘দুষ্টু কোকিল’
  • অনামিকার কী হয়েছে
    অনামিকার কী হয়েছে
  • টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
    টানা নয় দিন কিছুই খান না নার্গিস ফাখরি
  • মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
    মাত্র ৪২-এ থমকে গেল অভিনেত্রী শেফালির জীবন
  • সুখবর দিলেন অঙ্কিতা
    সুখবর দিলেন অঙ্কিতা
Logo