Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী


 

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার, যেখানে অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

 

দেশজুড়ে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা চলবে। নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ৮ অগাস্ট, ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ অগাস্ট পর্যন্ত।

 

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা ১ অগাস্ট ও ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত।

 

উচ্চমাধ্যমিকে এ বছর নয়টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের থেকে ১৪ হাজার ৩১৬ জন বেশি। ৪ হাজার ৮৮৫টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।

 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় বসবেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী, যা গত বছরের থেকে ৬ হাজার ৮০৩ জন বেশি। ২ হাজার ৭০৫টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৬১টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবেন।

 

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স, বিএমটি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন, যা গত বছরের তুলনায় ১ হাজার ৬৪৭ জন কম। ১ হাজার ৮৪৯ প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৬১০ কেন্দ্রে পরীক্ষা দেবেন।

 

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা সবগুলো শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে হবে। ৫ থেকে ৬ ফুট লম্বা বেঞ্চে দুইজন এবং চার ফুট লম্বা বেঞ্চে একজন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হবে।

 

পরীক্ষা কেন্দ্রে প্রতি কক্ষে কমপক্ষে দুইজন কক্ষ পরিদর্শক ও প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন।

 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন ফুট দূরত্বে আসনের ব্যবস্থা করা, ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক এবং প্রতি কক্ষে দুইজন পরিদর্শকের দায়িত্ব পালনের নির্দেশনা প্রতি বছরই দেওয়া।

 

সেই ধারাবাহিকতায় এবারো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রিমাইন্ডার দেওয়া হয়েছে।

 

শিক্ষা বোর্ডগুলো থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভেতর প্রবেশের ব্যবস্থা করতে বলা হয়েছে।

 

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো শিক্ষার্থী আসলে তার রোল নম্বরসহ অন্যন্য তথ্য লিপিবদ্ধ করে তাকে কেন্দ্রে ঢোকার অনুমতি দিতে বলা হয়েছে।

 

পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে জটলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ।

 

এবার প্রথমবারের মত এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরার মডেল, ডিভাইস সিরিয়াল নম্বর, পাসওয়ার্ড এবং আইডি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাতে বলা হয়েছে কেন্দ্রগুলোকে।

 

শিক্ষা বোর্ডগুলো বলছে, পরীক্ষা চলাকালে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী এবং পর্যবেক্ষক ছাড়া পরীক্ষা কেন্দ্রের ভেতরে অন্য কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না। পরীক্ষা শুরুর পরপরই কেন্দ্রের টয়লেটগুলো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তল্লাশি করাতে হবে এবং নকলের সামগ্রী পেলে ফেলে দিতে হবে।

 

পরীক্ষার পুরো সময় জুড়ে কেন্দ্র কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার রেওয়াজ থাকলেও গত বছরের মত এবারো প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ফাঁকে ফাঁকেক্লাস চালাতে পারবে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo