Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্টুডেন্ট ভিসাসহ বিভিন্ন ফি বাড়ল

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্টুডেন্ট ভিসাসহ বিভিন্ন ফি বাড়ল


আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা ও পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার আবেদন ফি বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার। নতুন ফি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ব্যয় আরও বেড়েছে


নতুন নিয়ম অনুযায়ী, উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আবেদন ফি ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। তবে আসিয়ানভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য এ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০ অস্ট্রেলিয়ান ডলার। ইংরেজি ভাষা শিক্ষা (ELICOS) কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিসা আবেদন ফি ২ হাজার ৫০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে


এ ছাড়া টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা (সাবক্লাস ৪৮৫)-এর আবেদন ফি ৪ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। পাশাপাশি নিয়োগকর্তা-স্পনসরকৃত দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বার্ষিক বেতনসীমা ৭৬ হাজার ৫১৫ ডলার থেকে বাড়িয়ে ৭৯ হাজার ৪৯৯ অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে


সর্বশেষ এ পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন ফির দিক থেকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল গন্তব্যে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন ফি যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার তুলনায় অনেক বেশি। ২০২২ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার আবেদন ফি প্রায় ২৮৫ শতাংশ এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার ফি ১৪৮ শতাংশ বেড়েছে


এদিকে শিক্ষা খাতের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক শিক্ষা খাতের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তাদের মতে, এতে বৈশ্বিক শিক্ষা গন্তব্য হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হতে পারে এবং শিক্ষার্থীরা বিকল্প দেশ বেছে নেওয়ার দিকে ঝুঁকতে পারেন

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo