Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে অতিরিক্ত ২০০ কোটি টাকার বরাদ্দ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

শেয়ার করুনঃ
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে অতিরিক্ত ২০০ কোটি টাকার বরাদ্দ


২০২২ সাল থেকে বকেয়া থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ভাতা পরিশোধে অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রাথমিক গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ভাতা বিতরণ শুরু হবে এবং আগামী দুই বছরের মধ্যে সব বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এইচএসসি সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী কথা বলেন।

তিনি বলেন, ২০২২ সাল থেকে অবসরে যাওয়া কোনো শিক্ষক এখন পর্যন্ত অবসর ভাতার অর্থ পাননি। একজন শিক্ষক অবসর গ্রহণের পর সাধারণত ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পাওয়ার কথা। কিন্তু তহবিল সংকটের কারণে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

শিক্ষামন্ত্রী জানান, সংকট নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে। আগামী বাজেটে খাতের জন্য অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি একটি বিশেষ বন্ডের ব্যবস্থাও করা হয়েছে। এর ফলে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে ভাতা বিতরণ শুরু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আদালতে মামলা জটিলতার কারণে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে। অবস্থায় আরও ১৭ হাজার শিক্ষক অবসরে গেছেন এবং বর্তমানে ৬০ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।

এহছানুল হক মিলন জানান, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই প্রস্তুত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
    শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
    এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু ২১ আগস্ট
  • একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
    একাদশে ভর্তি নীতিমালা প্রকাশ হতে পারে বুধবার
  • রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
    তরুণরাই হবে প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি: ইউজিসি সদস্য
  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
    একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
  • পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
    পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন জানালা ই-লার্নিং
  • একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
    একাদশে ১৪ লাখের বেশি আসন ফাঁকা থাকবে
  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কমিটির ক্ষমতা ফেরানোর আলোচনায় উদ্বেগ
Logo