Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ


নোয়াখালী হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


সোমবার রাত ১২টায় রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।


এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানান।


এনসিপি নেতা জয়নাল আবেদীন শিশির বলেন, আবদুল হান্নান মাসুদ দুনিয়ায় কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসুদের উপর জুলাই বিপ্লবের উপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, জয়নাল আবেদীন শিশির, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজীসহ অন্যান্যরা।


এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, "এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"


সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপির নেতা আবদুল হান্নান মাসুদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার পেছনে বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo