Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

সুখবর পেলেন সাকিব আল হাসান

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

শেয়ার করুনঃ
সুখবর পেলেন সাকিব আল হাসান

অবশেষে সুখবর পেলেন সাকিব আল হাসান। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। এখন থেকে যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে সাকিবের আর বাধা নেই।

এর আগে বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল‍্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। চেন্নাইয়ের পরের পরীক্ষায়ও সুসংবাদ পাননি তিনি। 

গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম‍্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। 

সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল‍্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন বুধবার। তার বোলিং ‌‍অ‍্যাকশন এখন বৈধ। 

পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এক-দুটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধর্তব‍্যের মধ্যে আনেননি লাফবোরোর বিশেষজ্ঞরা।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo