প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে
থাকা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন লামিনে ইয়ামাল
ও পাউ কুবারসি। কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন
ইয়ামাল। রোববার রাতের ফাইনালে মাঠে নামার দিনে তার বয়স মাত্র ১৯ বছর ৬ দিন। তার ঠিক
পরেই রয়েছেন ১৯ বছর ১৭৮ দিনের কুবারসি। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ১৯ বছর ২০৭ দিন বয়সে
মাঠে নেমেছিলেন এমবাপ্পে।
এই তালিকার সবার ওপরে আছেন ব্রাজিলিয়ান
কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে ফাইনাল খেলে এখনো চূড়ায়
আছেন তিনি। আর ১৯৮২ বিশ্বকাপ ফাইনালে ১৮ বছর ২০১ দিন বয়সে খেলে দ্বিতীয় স্থানে আছেন
ইতালির জুসেপ্পে বারগোমি।
স্পেন একাদশ
উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, দানি অলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।
আর্জেন্টিনা একাদশ
এমি মার্তিনেস, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকা, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, মাক আলিস্তার, নিকো গনসালেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।