Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম


যুক্তরাজ্যের লেবার পার্টির সিংহভাগ আইনপ্রণেতার (এমপি) সমর্থন পেয়েছেন অ্যান্ডি বার্নাম। এর মাধ্যমে দলটির পরবর্তী প্রধান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে চলা বার্নামকে দলটির ৪০২ জন এমপির মধ্যে ৩২২ জনই ইতোমধ্যে সমর্থন দিয়েছেন। বর্তমানে তিনি এই পদের একমাত্র ঘোষিত প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থী যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সেজন্য গাণিতিকভাবে ৩২৩ জন এমপির সমর্থন প্রয়োজন। বার্নাম সেই জাদুসংখ্যা থেকে মাত্র এক ভোট থেকে দূরে আছেন।

বেশ কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার তারা সংসদে উপস্থিত থাকতে না পারায় ভোট দিতে পারেননি, তবে ফিরে এসেই তারা বার্নামকে সমর্থন জানাবেন। ফলে প্রত্যাশা অনুযায়ী আর কেউ যদি এই লড়াইয়ে অংশ না নেন, তবে আগামী সপ্তাহেই বার্নামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে এবং আগামী ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়রের জন্য এটি এক অসাধারণ ক্ষমতার উত্থান। মাত্র কয়েক সপ্তাহ আগেই তিনি মেকারফিল্ড আসনের উপ-নির্বাচনে জয়ী হয়ে সংসদে ফিরেছেন।

এক বিবৃতিতে বার্নাম বলেন, “লেবার এমপিদের এই সমর্থনে তিনি গভীরভাবে কৃতজ্ঞ। এই সমর্থন পুরো দল থেকে এসেছে এবং এটি যুক্তরাজ্যের রাজনীতিতে একটি নতুন পদ্ধতির প্রয়োজনীয়তার যৌথ বিশ্বাসের প্রতিফলন। আমি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাধারণ মানুষের জন্য অর্থনীতি পুনর্গঠন এবং প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়নের বার্তা দিচ্ছি।

গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় ধরনের বিপর্যয় এবং উপ-নির্বাচনে বার্নামের বিজয়ের পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদ ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন দলটির এমপিরা। বার্নাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। এর আগে ২০১০ এবং ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের লড়াইয়ে নেমে ব্যর্থ হয়েছিলেন বার্নাম। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নিজের প্রার্থিতা নিশ্চিত করে তিনি রসিকতা করে লেখেন, “আশা করি এবার তৃতীয়বারে ভাগ্য সহায় হবে।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বার্নামের প্রশংসা করে বলেছেন, তিনি একজন দক্ষ প্রধানমন্ত্রী হবেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo