Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

শেয়ার করুনঃ
ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে, এতে চার পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়।

সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যান চলাচল শুরু হয়। বর্তমানে সিটি কলেজের সামনে পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে শিক্ষার্থীদের অবস্থানও লক্ষ্য করা গেছে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে পরে তা স্বাভাবিক হয়।

ঘটনার সূত্রপাত নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। ডিএমপির ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, কয়েক দিন আগে একটি কোচিং সেন্টারে বাকবিতণ্ডার জের ধরেই এ সংঘর্ষ হয়েছে। তবে অতিরিক্ত উপকমিশনার জিসানুল হকের মতে, ফুটবল মাঠে কথা কাটাকাটির কারণেই এ ঘটনার সূত্রপাত।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo