Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ঢাকার পাল্টায় দিল্লিতেও বাংলাদেশের দূতকে তলব

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
ঢাকার পাল্টায় দিল্লিতেও বাংলাদেশের দূতকে তলব

সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নূরুল ইসলামকে তলব করেছিল ভারত।

সোমবার স্থানীয় সময় দুপুরে সাউথ ব্লকে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তিনি।

বৈঠকের পর নূরুল ইসলামের সীমান্তে সাউথ ব্লক ছেড়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশিত হলেও সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে দুই দেশের কেউ কোনও কথা বলেননি।

তবে ইন্ডিয়াটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি দূতকে দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে যে, দুই দেশের সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে যে চুক্তি ও প্রটোকল আছে তা মেনেই নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে।

সীমান্ত অপরাধমুক্ত রাখতে আন্তঃসীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, পাচারসহ অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের মোকাবেলার বিষয়ে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করছে ভারত।

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পরদিনই দিল্লি একই পদক্ষেপ নিল।

রোববার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে দেখা করেন প্রণয় ভার্মা। সেখানে তাকে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সমস্যার কথা, বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়।

এই বৈঠকের পর প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, “আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি।

“নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।”

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তা বন্ধ করে দিতে বাধ্য হয়।

এ নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করলেও দুই দেশের স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও উৎকণ্ঠা। সোশাল মিডিয়াও বিষয়টি নিয়ে সরগরম হয়ে উঠেছে।

এর আগে রোববার সকালে সচিবালয়ে সীমান্ত নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেখানে তিনি বলেন, “সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে।”

বিজিবির সঙ্গে এক হয়ে সীমান্তে বেড়া নির্মাণ প্রতিরোধ করায় সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের ধন্যবাদও জানান উপদেষ্টা।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo