Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
গাজায় ‘নিজেদের গুলিতেই’ ৩১ ইসরায়েলি নিহত



ফিলিস্তিনের গাজায় চলমান স্থল অভিযানে ‘ভুলবশত’ ইসরায়েলি বাহিনীর গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) তাদের ৩১ সেনা নিহত হয়েছে।


ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে মিডল ইস্ট মনিটর শুক্রবার লিখেছে, স্থল অভিযান শুরুর পর থেকে ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন নিহত হয়েছে নিজেদের অভিযানের সময় দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর ১৬ শতাংশ।


অভিযানের সময় ঘটা দুর্ঘটনায় নিহত ইসরায়েলি সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের ছোড়া গুলিতে, গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়াযানের চাকায় পিষে সাতজন আর অজানা গুলির ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন।


গত ১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে তাদের ৩২ সেনা নিহত হয়েছে, এর মধ্যে অভিযান সংক্রান্ত দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।


আর্মি রেডিও বলছে, আরও পাঁচ সেনার মৃত্যু হয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনায়। যেমন প্রকৌশল যন্ত্রপাতি ব্যবহারে অসাবধানতা ও পড়ে যাওয়ার মত দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। যদিও এর বেশি বিস্তারিত বলা হয়নি প্রতিবেদনে।


মিডল ইস্ট মনিটর ইসরায়েলি সামরিক বাহিনীর পরিসংখ্যানে বরাতে বলছে, ২০২৩ সালে ৭ অক্টোবর আক্রমণ শুরুর পর থেকে তাদের ৮৮২ সেনা নিহত হয়েছে, আহত হয়েছে ৬ হাজার ৩২ জন।


গাজায় সংঘাত বন্ধে গত জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। চুক্তি অনুযায়ী সেসময় বন্দী বিনিময়ও হয়। কিন্তু মার্চে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গাজায় ফের অভিযানে নামে ইসরায়েল।


এখন আবারও গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরালো আলোচনা চলছে।


যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাদের এমন প্রতিক্রিয়াকে ‘ভালো’ মন্তব্য করে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প; তার আশা ‘আগামী সপ্তাহেই’ হতে পারে গাজা চুক্তি।


গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, ইসরায়েলের চালানো গণহত্যায় এ পর্যন্ত ৫৭ হাজার ফিলিস্তিনির প্রাণ গেছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।


যুদ্ধাপরাধ ও গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।


আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।



Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo