Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

খিলগাঁওয়ে কফি শপের সামনে তরুণীকে মারধর, আটক ১

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
খিলগাঁওয়ে কফি শপের সামনে তরুণীকে মারধর, আটক ১

ঢাকার খিলগাঁও তালতলা এলাকার ‘আপন কফি হাউজের’ সামনে তরুণীকে লাঠিপেটার ভিডিও ফেইসবুকে ছড়ানোর পর সেখানকার এক কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার পুলিশের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা আপন কফি হাউজের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়।

“বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘটনার সাথে জড়িত আপন কফি শপ-এর স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকাল ৪ ঘটিকায় রামপুরা থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছে।”

সোমবার ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আপন কফি হাউজের সামনে এক তরুণীকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সেখানকার এক কর্মী। পরে ওই তরুণীর দুই পায়ে দুই দফা লাঠি দিয়ে মারেন এক কর্মচারী।

ভিডিওটি ফেইসবুকে শেয়ার করে অনেকেই ঘটনার সমালোচনা করছেন এবং জড়িতদের শাস্তি দাবি করছেন।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo