Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

কুবিতে বানরের খামচিতে শিক্ষক-স্টাফসহ আহত ৭

কুবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুনঃ
কুবিতে বানরের খামচিতে শিক্ষক-স্টাফসহ আহত ৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বানরের খামচিতে শিক্ষক-স্টাফসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ও ১ জন স্টাফ রয়েছেন বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন। 

তিনি বলেন, “আমাদের একজন স্টাফকে বানর আঁচড় কেটেছে। বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে অবগত করা হয়েছে, তারা বানরটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

আহত আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক জানান, সকালে ক্লাসে যাওয়ার সময় বানর হঠাৎ খামচি দিলে তার হাতে রক্তক্ষরণ হয়।

কুবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, “আমরা সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। জলাতঙ্কের ঝুঁকি থাকায় তাদের সদর হাসপাতালে রেফার করেছি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আহতদের যথাযথ চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, বানরটির মধ্যে জলাতঙ্কের লক্ষণ থাকতে পারে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo