Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

শেয়ার করুনঃ
ওয়ানডেতে দশে নেমে গেলো বাংলাদেশ

দিনকয়েক আগে মেয়েদের টি ২০ র‍্যাংকিংয়ে এক ধাপ অবনতি হয়েছে দশে নামে বাংলাদেশ। সোমবার (৫ মে) প্রকাশিত ছেলেদের আইসিসি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদেও দুঃসংবাদ। 

টেস্ট ও টি ২০ র‍্যাংকিংয়ে আগের মতো নবম স্থানে থাকলেও ওয়ানডে র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে বাংলাদেশ। চার রেটিং পয়েন্ট হারিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজের নিচে টাইগাররা। 

এর আগে সর্বশেষ ২০০৬ সালে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশে ছিল বাংলাদেশ। সে বছরের ১৬ অক্টোবর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ। ১৯ বছর পর বাংলাদেশ আবার ফিরল সেই পুরোনো অবস্থানে।

বার্ষিক হালনাগাদে গত এক বছরের পারফরম্যান্স শতভাগ ও আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে ৫০ ভাগ করে।

গত এক বছরে ওয়ানডেতে আট ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। একই সময়ে নয় ওয়ানডের ছয়টিতে জেতা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বেড়েছে পাঁচ। বাংলাদেশকে টপকে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন নয়ে। আর ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশে বাংলাদেশ। 

নাজমুলদের মতো চার রেটিং পয়েন্ট হারিয়ে আটে নেমে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (৮৪)। তাদের টপকে সাতে উঠেছে আফগানিস্তান (৯১)। 

বড় লাফ দিয়েছে শ্রীলংকাও। দুই ধাপ এগিয়ে ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে লংকানরা। পাঁচ ও ছয়ে যথাক্রমে পাকিস্তান (১০৪) ও দক্ষিণ আফ্রিকা (৯৬)। 

চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারত ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে রানার্সআপ নিউজিল্যান্ড (১০৯)। 

সমান রেটিং পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo