Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫

শেয়ার করুনঃ
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রকাশ্যে এলেন খামেনি



ইসরায়েলের সঙ্গে ১২ দিনের আকাশ যুদ্ধের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন।


আশুরা উপলক্ষ্যে শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হন তিনি; ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা ভিডিওতে এমনটি দেখা গেছে।


ভিডিওতে দেখা যায়, শিয়া মুসলিমদের ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন আশুরা পালন উপলক্ষ্যে একটি হলে অনেক লোক জমায়েত হয়েছেন। হলে খামেনি (৮৬) প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে শুরু করেন।


গত ১৩ জুন ভোররাতে ইসরায়েলি বাহিনীর হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া ওই ১২ দিনের যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তখনই ‘নিরাপদ স্থানে’ চলে যান খামেনি। এরপর থেকে শনিবারের আগে আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।


নিরাপত্তাজনিত কারণে যুদ্ধ চলাকালে খামেনি জনগণের উদ্দেশে আগে ধারণকৃত বার্তা দিয়েছেন। ২৬ জুন আগে ধারণ করা তার একটি বিবৃতি ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে সম্প্রচার করা হয়। 


এই বিবৃতিতে খামেনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করবে না।


প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে খামেনি একটি বাঙ্কারে আশ্রয় নিয়ে ছিলেন। দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি শুরু হওয়ার পরও হত্যাকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কা থাকায় তিনি সেখানেই অবস্থান করছিলেন।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo