Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

শেয়ার করুনঃ
ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ‘ইসমাইল ফিকরি’ নামে  এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর বরাতে আলজাজিরা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন গোপন এজেন্টকে মৃত্যুদণ্ড দেয়ার পর তা কার্যকর করা হয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, সন্দেহভাজন ইসমাইল ফিকরিকে ইরানের ‘শত্রুদের’ কাছে গোপন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করার জন্য ফাঁসি দেয়া হয়েছে। ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় দুই মোসাদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ইরানের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

মিজান অনলাইন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘একটি বড় গোয়েন্দা আঘাত’।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
    যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার হলো বাংলার জয়যাত্রা
    অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার হলো বাংলার জয়যাত্রা
  • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে মূল আলোচ্য লেবানন
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে মূল আলোচ্য লেবানন
Logo