Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫

শেয়ার করুনঃ
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দুই বাংলাদেশি

ব্রজেন দাস, আবদুল মালেক ও সাঁতারু মোশাররফ হোসেনের পর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার রোমাঞ্চকর অভিযানে যাচ্ছেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।

আগামী ৭ জুলাই ইংলিশ চ্যানেল অতিক্রমের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন নাজমুল ও মাহফিজুর। সেখানে গিয়ে অন্তত ১০ দিন অনুশীলন করবেন দুজন। ১৭ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে যেকোনো দিন চ্যানেলে নামতে পারেন তারা। এই দুজনের সঙ্গে কলকাতা থেকে আরও দুজন সাঁতারুও অংশ নেবেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে মঙ্গলবার (২০ মে) ৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের সংবাদ সম্মেলনে এসে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

এর আগে বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন। এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতারে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তখন। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

ইংলিশ চ্যানেল পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর, যা দক্ষিণ ইউরোপ মহাদেশের রাষ্ট্র ফ্রান্স এবং উত্তরে গ্রেট ব্রিটেনকে পৃথক করেছে। যুক্ত করেছে উত্তর সাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরকে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo