Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

আরও ২২ আমলা বাধ্যতামূলক অবসরে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
আরও ২২ আমলা বাধ্যতামূলক অবসরে

বিগত তিনটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক থাকাকালে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা আরও ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের একথা জানান। আগের দিন ৩৩ জনকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন হয়েছিল।

সচিব বলেন, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে।
চাকরি হারানো এসব আমলারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় জেলা প্রশাসক ছিলেন।

"২০১৪ সালের নির্বাচন নিয়ে চারজনকে অবসরে পাঠানো হচ্ছে। অনেক আগে হওয়ার কারণে এখন চারজন অবশিষ্ট ছিলেন। অনেকে অবসরে চলে গেছেন, কিন্তু কোটি কোটি টাকার অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধেও দুদক মামলা করছে। অবসরে যাওয়া মানেই মুক্তি নয়। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না।"

তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে যে, যাদের নামে দুর্নীতি, ওভারঅ্যাক্ট, আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কিছু করার অভিযোগ আছে তাদেরকে চাকরিবিধির অধিনে যার যেটা প্রাপ্য সেই সাজা দেওয়া হবে।

সবশেষ জাতীয় নির্বাচনে যুক্ত থাকাদের প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের লিস্ট গোয়েন্দা সংস্থার কাছ দেওয়া হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম থাকবে তারা ওএসডি হবে। যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তারা বাধ্যতামূলক অবসরে যাবে।আর যাদের দুর্নীতি থাকবে তাদের কেস-টু কেস দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো হবে। রিটায়ার করা মানেই নিষ্পত্তি নয়।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
    শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন শিক্ষক পুল গড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
    বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের টাকা বিতরণ শুরু
  • শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
    শিক্ষকদের পেনশন পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
    এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে
  • র‍্যাব গিয়ে আসছে এসআরবি
    র‍্যাব গিয়ে আসছে এসআরবি
  • শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
    শিক্ষার্থীদের ওপর চড়াও হতে ফোনে ছাত্রলীগকে নির্দেশ দেন ওবায়দুল কাদের
  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
    গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
  • তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
  • ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
    ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
Logo