Logo
ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Logo

আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

শেয়ার করুনঃ
আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। খবর আলজাজিরা

গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই গ্রেফতারি পরোয়ানাকে দৃশ্যত উপেক্ষা করেই বৃহস্পতিবার হাঙ্গেরি সফরে গেছেন নেতানিয়াহু।

আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায় হাঙ্গেরি। এজন্য দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছে আইসিসি। 

সংস্থাটির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, ‘আইসিসির আইনি সিদ্ধান্তের সঠিকতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না।’ 

এল আবদাল্লাহ আরও বলেন, আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। তার ভাষায়, ‘আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো বিরোধ আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই সমাধান করা হবে।’ 

এর পরই আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গের্গেলি গুলিয়াস বৃহস্পতিবার তার এক ফেসবুক পোস্টে বলেন, ‘হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাচ্ছে। সরকার সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামো অনুসারে বৃহস্পতিবার প্রত্যাহার প্রক্রিয়া শুরু করবে।’ 

সাধারণত জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কোনো রাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণাপত্র জমা দেওয়ার এক বছর পর প্রত্যাহার কার্যকর হয়। হাঙ্গেরির ঘোষণার বিষয়ে আইসিসি এখনো কোনো মন্তব্য করেনি। 

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
    যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
  • অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার হলো বাংলার জয়যাত্রা
    অবশেষে নিরাপদে হরমুজ প্রণালী পার হলো বাংলার জয়যাত্রা
  • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে মূল আলোচ্য লেবানন
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে মূল আলোচ্য লেবানন
Logo