Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশাসনিক নির্দেশে সই করেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, আইসিসির সাম্প্রতিক কর্মকাণ্ড 'একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে', যা আমেরিকানদের 'হয়রানি ও সম্ভাব্য গ্রেপ্তারের' মুখোমুখি করে বিপদে ফেলেছে।

আদেশে আরও বলা হয়, 'এই ক্ষতিকর আচরণ যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের হুমকি এবং যুক্তরাষ্ট্র সরকার ও ইসরায়েলসহ আমাদের মিত্রদের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কাজকে ক্ষুণ্ন করছে।'

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তা করা ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক এবং ভিসা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা ইসরায়েল অস্বীকার করে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
    দিল্লিতে হাসিনার বক্তব্যে ঢাকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
    ইরাকে যুক্তরাষ্ট্র–সৌদির হামলায় নিহত ২০
  • ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ককরোচ-কামড়ে নতিস্বীকার মোদীর, শিক্ষামন্ত্রীর পদত্যাগ
  • ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
    ২৬ দিনের অনশন ভাঙলেন ওয়াংচুক
  • মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
    মধ্যরাতে লাইভে এসে পুরোনো প্রতিশ্রুতিই দিলেন মোদি
  • দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
    দিল্লির বিক্ষোভ থেকে রাহুল, প্রিয়াঙ্কা আটক, পরিস্থিতি উত্তপ্ত
  • জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
    জন্তরমন্তর থেকে সংসদের পথে ককরোচ
  • যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
    যুদ্ধবাজ মার্কিন সেনেটর গ্রাহামের মৃত্যুতে ইরানের উল্লাস
  • ইরানি ট্রল আর্মির অন্দরে
    ইরানি ট্রল আর্মির অন্দরে
Logo