Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

অস্ট্রেলিয়াকে ৩৫১ রানের লক্ষ্য ইংলিশদের, ডাকেটের রেকর্ড ১৬৫

স্পোর্টস ডেস্ক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
অস্ট্রেলিয়াকে ৩৫১ রানের লক্ষ্য ইংলিশদের, ডাকেটের রেকর্ড ১৬৫


নার্ভাস নাইন্টিনে অনেক ব্যাটসম্যানের হাঁটুতে কাঁপল ধরে বটে, কিন্তু বেন ডাকেট তার ব্যতিক্রম। ব্যক্তিগত ৯৩ রানে দাঁড়িয়ে হাঁকালেন দুর্দান্ত এক বাউন্ডারি।


এর পরের বলেই আরেকটি হাঁকিয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানায় পৌঁছে গেলেন ইংলিশ ওপেনার।


সেখানেই না থেমে আরও এগিয়ে গেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগতরানের রেকর্ড। এই টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় রানের কীর্তি গড়ল ইংল্যান্ডও।


লাহোরে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চমৎকার ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা ১৬৫ রান করেন ডাকেট। তার ১৪৩বলের ইনিংসটি সাজানো ৩ ছক্কা ও ১৭ চার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শ করলেন তিনি।


বৈশ্বিক এই টুর্নামেন্টে এতদিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নিউ জিল্যান্ডের ন্যাথান অ্যাস্টলের। ২০০৪ সালেরযুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৪৫ রান করেছিলেন তিনি।


ওই ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি গড়েছিল কিউইরা। তাদের ৪ উইকেটে করা ৩৪৭ রানএবার ছাড়িয়ে গেল ইংল্যান্ড। ডাকেটের সেঞ্চুরি ও জো রুটের ৬৮ রানে ৮ উইকেটে ৩৫১ রান করেছে ইংলিশরা।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশদের আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩২৩, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৯ সালে। এইপ্রতিযোগিতায় এনিয়ে চারবার তিনশ করতে পারল তারা, আগের তিনবারই জিতেছিল দলটি।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংলিশদের আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩২৩, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৯ সালে। এই প্রতিযোগিতায় এনিয়ে চারবার তিনশ করতে পারল তারা, আগের তিনবারই জিতেছিল দলটি।


৩৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৯৪ রান করেছে অস্ট্রেলিয়া। পতন হয়েছে ২ উইকেটের।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
    ১০ বছরের প্রেমের পর জর্জিনার সঙ্গে রোনালদোর বিয়ে
  • বাবা হারালেন মেসি
    বাবা হারালেন মেসি
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
    মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবলের উদ্বোধন সেপ্টেম্বরে
  • দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
    দুঃখিনী স্মৃতি কিসকু এখন নতুন কুঁড়ি
  • প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ফুটবল দল গঠনের নির্দেশ
  • আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
    আর্জেন্টিনার দম্ভ ভেঙে শেষ হাসি স্পেনের
  • পেলে–বারগোমির পরে ইয়ামাল
    পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
    স্পেন কীভাবে হারাতে পারে আর্জেন্টিনাকে, জানালেন গুয়ার্দিওলা
  • আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
    আইসিসির একটি কমিটিতে চেয়ারম্যান হলেন তামিম ইকবাল
Logo