Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দিবস পালিত

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

শেয়ার করুনঃ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দিবস পালিত



বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ আড্ডায় পালিত হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) দিবস।

শনিবার কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই মিলন মেলায় অন্যতম আকর্ষণ ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং এ কলেজের ১০ম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার।

মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে, মিলব সবাই, হৃদয়ের ক্যাম্পাসে-এ স্লোগানকে ধারণ করে পালিত হয় আয়োজন।

স্মৃতিচারণে উপদেষ্টা আনন্দে আবেগ আপ্লুত হয়ে বলেন, একজন এসএসএমসিয়ান হিসেবে এখানে আসার অধিকার রাখি। কিন্তু তবুও আমাকে আয়োজক যে সম্মান দিয়েছেন সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

“এ ক্যাম্পাসে আমি প্রথম পা রেখেছিলাম এখন থেকে ৪৩ বছর আগে। অনেকদিন পার হয়ে গেছে। আমি এমবিবিএস পাশ করেছি ১৯৮৮ সালে। এক বছর ইন্টার্নশিপ করেছি। তারপরে আমি অনারারি ট্রেনিং করেছি এ হাসপাতালেই। ১৯৯০ সালে আমি এ ক্যাম্পাস ছাড়ি।” 

আমাদের কমন পরিচিতি হলো আমরা ডাক্তার এবং এই ডাক্তারি আমরা শিখেছি এই প্রতিষ্ঠানে। সে অর্থে আমরা এ প্রতিষ্ঠানের ভাই-বোন। আমাদের এই পরিচয়টাই যেন বড় হয়ে ওঠে এ দিনগুলোতে। যেন কোন বিভেদ আমাদের মাঝে না বাঁধে। ফলে আমাদের আনন্দ উৎসব সফল হোক এবং এই স্মৃতি আমাদের চিরজীবনের পাথেয় হয়ে থাকুক এই কামনা করি, বলেন তিনি।

অনুষ্ঠান সূচিতে ছিল রেজিস্ট্রেশন কীট সংগ্রহ, পিঠা উৎসব, জাতীয় পতাকা উত্তোলন, ক্যাম্পাসে আড্ডা, আনন্দ র‌্যালি কেক কাটা, স্মৃতিচারণ, বর্তমান ও প্রাক্তণদের রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo