Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

শেয়ার করুনঃ
জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্ভাব্য সমাবর্তন আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি সম্মতি জানান। বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উপাচার্য ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ২০ বছরমেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান, শিক্ষা গবেষণা কার্যক্রম এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ছাড়া বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা গবেষণা কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন উপাচার্য।

সাক্ষাতে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ মর্যাদা প্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন উপাচার্য।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফান্ড বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি রোবোটিকস বিষয়ে শিক্ষা গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরিতেও প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

উপাচার্য বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আবাসিক হল, বিভাগ ইনস্টিটিউটগুলোতে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। ক্ষেত্রেও তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং শিক্ষা গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, আন্তর্জাতিক ্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে হবে।

পরে উপাচার্য আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের সম্মতি জানান বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
  • উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে ডিজিটাল কনটেন্ট অপরিহার্যঃ জা‌বি ভি‌সি
    উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে ডিজিটাল কনটেন্ট অপরিহার্যঃ জা‌বি ভি‌সি
Logo