Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে

প্রতিবেদক, প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
মেটায় এআই’র তৈরি প্রোফাইলগুলো বাদ পড়ছে

সমালোচনার মুখে সম্প্রতি ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে এআই-এর তৈরি করা বিভিন্ন প্রোফাইল সরিয়ে নিতে শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা।

২০২৩ সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল ‘মেটা পরিচালিত এআই’ হিসাবে লেবেলওয়ালা এসব প্রোফাইল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট বলছে, ‘হ্যালোগ্র্যান্ডপ্যাব্রিয়ান’ ও ‘ডেটিংউইথকার্টার’-এর মতো বিভিন্ন এআই প্রোফাইল ব্যবহারকারীদের সঙ্গে ভাবের আদানপ্রদানের মাধ্যমে অনন্য অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি হয়েছিল।।

ওই প্রোফাইলগুলো পরে সমালোচনার মুখে পড়ে। প্রোফাইলগুলোর কাছ থেকে আসা নানা প্রতিক্রিয়ার পাশাপাশি পরিচয়ের ভিত্তিতে ‘মনগড়া’ কথা বলার জন্য সমালোচনার মুখে পড়ে এসব এআই জেনারেটেড প্রোফাইল। 

এদেরকে ব্লক করাও সম্ভব নয়। ফলে এ নিয়ে পরীক্ষার বিষয়টি পুরোপুরি বন্ধ করতে বাধ্য হল মেটা।

তবে আগের অবস্থান থেকে সরে এসে মেটা স্বীকার করেছে, অবশ্যই তারা ব্যবহারকারীর উদ্বেগের সমাধান করবে ও বিভিন্ন ফিচারের গ্রহণযোগ্যতা পেতে নিজেদের এআই ব্যক্তিত্বকে আরও উন্নত করবে।


Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
    বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
    মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
  • জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
    জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
  • কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
    কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
Logo