Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে


 

কয়েক দফায় থমকে যাওয়া ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কর্মসূচি ফের শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩ বছরের মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় এই দুটি স্থান থেকে দৈনিক ২৬৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে আলোচনা। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে এনিয়ে বৈঠক আয়োজনের নির্দেশনা দিয়েছেন।

 

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েক দফায় বিদেশি সহায়তার ওপর ভর করে বর্জ্য থেকে বিদ্যুতের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু বর্জ্যের দুর্বল মান, বিদ্যুতের অধিক উৎপাদন খরচ এবং অন্যান্য কারণে শেষ পর্যন্ত কোনো প্রকল্পই আগায়নি।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানান হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) উৎপাদন প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।




ফের বর্জ্য বিদ্যুতের সম্ভাবনা খতিয়ে দেখছে তারেক রহমান সরকার।

 


বৈঠকে জানানো হয়, চীনের CMEC Group আমিনবাজারে একটি Waste-to-Energy (WTE) বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় ,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২. মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

 

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার B&F Company ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পের মাধ্যমে বছরে বর্জ্য থেকে প্রায় ১৫,০০০ টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় ৮১,০০০ মেগাওয়াট-ঘণ্টা (MWh) বিদ্যুৎ উৎপাদন করা হবে। এটি দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা (MWh) বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য।

 

এছাড়া প্রকল্পটি থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস (Eco Bricks) উৎপাদন করা হবে। প্রকল্পে প্রতিদিন প্রায় ,০০০ থেকে ,৫০০ টন বর্জ্য ব্যবহার করা হবে। এটি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন প্রশমনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
    ৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
    ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
    বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
  • মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
    মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
  • জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
    জুলাইয়ে এলপিজির দাম কমল কেজিতে ৩০ টাকা
  • ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
    ক্রিপ্টো থেকে বিলিয়ন ডলার কামালেন ট্রাম্প
Logo