Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শেয়ার করুনঃ
ফেসবুকের ফ্রি ‘ভেরিফায়েড’ ব্যাজ চালু



ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে সেলফিভিত্তিক পরিচয় যাচাইয়ের মাধ্যমে বিনামূল্যের ফেসবুক ভেরিফায়েডব্যাজ চালু করেছে মেটা। নতুন এ সুবিধার মাধ্যমে যোগ্য ব্যবহারকারীরা কোনো অর্থ ছাড়াই নিজেদের ফেসবুক প্রোফাইল ভেরিফাই করতে পারবেন


মেটা জানিয়েছে, এই সুবিধা পেতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি ধারণ করতে হবে। এরপর সেটি প্রোফাইলের বিদ্যমান ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়া বিনামূল্যে সম্পন্ন হবে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই যাচাই শেষ হবে


প্রতিষ্ঠানটি জানায়, এটি পেইড মেটা ভেরিফায়েডসেবার বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েডে নীল রঙের ব্যাজের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা সুবিধা থাকে। নতুন বিনামূল্যের সেবায় ব্যবহারকারীরা কালো রঙের ভেরিফিকেশন ব্যাজ পাবেন, যা কেবল প্রোফাইলের সত্যতা নিশ্চিত করবে


মেটার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভুয়া প্রোফাইল, ছবি ও বার্তা তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে। এ কারণে প্রকৃত ব্যবহারকারী শনাক্তে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে


প্রাথমিকভাবে ১৮ বছর বা তার বেশি বয়সী, কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণকারী এবং ভালো অবস্থানে থাকা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টধারীরা এ সুবিধা পাবেন। ভুয়া বা সন্দেহজনক কার্যক্রমে জড়িত অ্যাকাউন্ট এ কর্মসূচির আওতায় আসবে না


মেটা আরও জানিয়েছে, বর্তমানে এই সুবিধা শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য প্রযোজ্য। ফেসবুক পেজ বা প্রফেশনাল মোড অ্যাকাউন্টে এটি এখনই ব্যবহার করা যাবে না


প্রতিষ্ঠানটির মতে, নতুন ভেরিফিকেশন ব্যাজের মাধ্যমে মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপসহ ফেসবুকের বিভিন্ন সেবায় অন্য ব্যবহারকারীর পরিচয় সম্পর্কে আস্থা বাড়বে এবং প্রতারণার ঝুঁকিও কমবে


মেটা জানিয়েছে, প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে

 

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
    এক্সে কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের নতুন নিয়ম
  • আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
    আইআইটির ওয়েবসাইট হ্যাক, শাস্তির বদলে দক্ষতা যাচাইয়ের সুযোগ
  • যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
    যুক্তরাষ্ট্র-চীন এআই যুদ্ধের নতুন অস্ত্র ডিস্টিলেশন
  • ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
    ঢাবিতে বসছে প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ বিনিয়োগ সম্মেলন
  • বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
    বাংলাদেশে আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনে আগ্রহী ফ্রান্স
  • বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
    বর্জ্য বিদ্যুতের আলোচনা ফের সরব হচ্ছে
  • মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
    মেস-বাসা খোঁজার ভোগান্তি কমাবে ‘ঘরবাড়ি’ অ্যাপ
  • জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
    জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী সোমবার
  • কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
    কেন অতি-শীতল তাপমাত্রায় ঝুঁকছে পরমাণু বিজ্ঞান
  • লিথিয়াম আয়নের পর আলোচনায় সোডিয়াম-আয়ন ব্যাটারি
    লিথিয়াম আয়নের পর আলোচনায় সোডিয়াম-আয়ন ব্যাটারি
Logo