Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

শেয়ার করুনঃ
বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান

বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো–অপারেটিভস (এনবিসিসি)–এর একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার (২৫ অক্টোবর) আয়োজিত বৈঠকে ২৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

৬৫টিরও বেশি জাপানি কোম্পানির সমন্বয়ে গঠিত এনবিসিসি সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওআই) স্বাক্ষর করেছে, যার লক্ষ্য আগামী পাঁচ বছরে জাপানে এক লাখের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া। কর্মীরা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) ও স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার্স (এসএসডব্লিউও) কর্মসূচির আওতায় যাবেন।

প্রতিনিধিদল জানায়, প্রথম ধাপে আগামী বছর দুই হাজার কর্মী পাঠানো হবে, পরের বছর ২০২৭ সালে ৬ হাজার এবং ২০২৮ সালে ১৮ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। নির্মাণ, সেবা, এভিয়েশন, গার্মেন্টস ও কৃষি খাতে সবচেয়ে বেশি কর্মীর চাহিদা থাকবে। এছাড়া ভবিষ্যতে গাড়িচালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে নিয়োগ বাড়বে।

খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ চলছে বলে জানান তাঁরা। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা প্রশিক্ষণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, “সাত মাসে অনেক অগ্রগতি হয়েছে। তবে ভাষাগত দক্ষতা আরও উন্নত করা দরকার।”

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, ভাষা প্রশিক্ষণ ভার্চ্যুয়াল ক্লাসের মাধ্যমে জোরদার করা যেতে পারে। তিনি নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন, বিশেষ করে কেয়ারগিভিং সেক্টরে, যেখানে বাংলাদেশের নারীরা “অত্যন্ত যত্নশীল ও পরিশ্রমী”।

উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার জাপানে কর্মী নিয়োগের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছে এবং এ বিষয়ে একটি রোডম্যাপ ও বিশেষ সেল গঠন করা হয়েছে।

Sadek
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬৪ জন নিয়োগ, আবেদন শুরু ২০ আগস্ট
    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬৪ জন নিয়োগ, আবেদন শুরু ২০ আগস্ট
Logo