Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

প্রাথমিকে শিক্ষকদের বদলির আবেদন সোমবার শুরু

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
প্রাথমিকে শিক্ষকদের বদলির আবেদন সোমবার শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার ভেতর অনলাইনে বদলির আবেদন সোমবার শুরু হচ্ছে৷

শিক্ষকরা ২৪ জানুয়ারি পর্যন্ত বদলির আবেদন করতে পারবেন বলে রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশনস) ড. মো. আতাউল গনি জানিয়েছেন। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক আদেশে বলা হয়েছে, আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা আন্তঃউপজেলা বা থানা বদলির অনলাইনে আবেদন করবেন৷ ২৫ জানুয়ারি প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকের আবেদন যাচাই করবেন৷

২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা বা সহকারী থানা শিক্ষা অফিসাররা শিক্ষকদের বদলির আবেদন যাচাই সম্পন্ন করবেন।

৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার আবেদনগুলো যাচাই ও অগ্রায়ণ সম্পন্ন করবেন। ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করবেন৷

আন্তঃউপজেলা বা থানা বদলিতে অনলাইন আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শর্ত হিসাবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। কোনো শিক্ষকের তিনটি পছন্দ না থাকলে শুধু ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।

আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ১০ অক্টোবর জারি করা সর্বশেষ 'সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩' অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রায়ণ করবেন।

যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

অধিদপ্তর আরও বলছে, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়‍্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো হস্তক্ষেপেরও সুযোগ নেই।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
    প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
  • সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
    সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
    সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
  • নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
    নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৮ জন
  • ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
    ১০ম গ্রেডে বেতনের অপেক্ষায় প্রাথমিকের প্রধান শিক্ষকেরা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
    প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বাধা কাটল
  • ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
    ৪৭তম বিসিএসে চাকরি পেলেন ১৫২১ জন
  • প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
    প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নে চার স্তরে কমিটি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
    বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান
Logo