Logo
ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
Logo

ঢাবিতে আওয়ামী লীগের ‘ডামি নির্বাচনকে’ স্মরণ

প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

শেয়ার করুনঃ
ঢাবিতে আওয়ামী লীগের ‘ডামি নির্বাচনকে’ স্মরণ

এক বছর আগে ৭ জানুয়ারি আওয়ামী লীগ নিয়ন্ত্রিত দ্বাদশ সংসদ নির্বাচনকে 'ডামি নির্বাচন' আখ্যায়িত ওই ভোট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্যঙ্গাত্বক প্রদর্শনী হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলায় ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামের ওই সংগঠন এই আয়োজন করে।


আয়োজকদের একজন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, "২০২৪ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা একটি ডামি নির্বাচনের আয়োজন করে। খুব কম সংখ্যক ভোট প্রদান হলেও নির্বাচন কমিশন জানায় প্রায় ৪০ শতাংশ মানুষ ভোট প্রদান করেছে।

"এই আয়োজনে ভোটদান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে একজন ব্যক্তি এক মিনিট কতটা ভোট দিতে পারে সেই প্রতিযোগিতা হয়। দেখা যায় একব্যক্তি সর্বোচ্চ ৮৪টি ভোট দেয়।"

এ সময় একজনকে সাদা কাফনের কাপড় পরে মৃত ব্যক্তি সেজে ভোট দিতে দেখা যায়। একটি ছোট শিশুকেও ভোট দিতে দেখা যায়।

টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার মধ্যে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করে আওয়ামী লীগ সরকার। এ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনা টানা চতুর্থবারের মত সরকার প্রধানের দায়িত্ব নেন।

ওই নির্বাচনে বিএনপিসহ ২৬টি দল ভোট বর্জন করে। জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের অনুগত ২৮টি দলকে নির্বাচনে অংশগ্রহণ দেখানো হয়। এসব দলের কয়েকটিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নিবন্ধন দেওয়া হয়েছিল যাকে সেই সময় কিংস পার্টি বলা হতো। 

৭ জানুয়ারি দিন শেষে ৪০% ভোটার উপস্থিতির তথ্য জানানোর পর নির্বাচন কমিশনকেও তোপের মুখে পড়তে হয়। ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, স্বতন্ত্র ৬২, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি আসন পায়।

৭ জানুয়ারির ভোটে জিতে শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন। আগের তিন মেয়াদে সব আন্দোলন দমিয়ে দিতে পারলেও জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার।

Campus Mirror
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
    জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
    ‘রোজনামচা’র পাতায় ফারসিতে বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য
  • সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
    সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
  • কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
    কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেও যোগ দেবেন না শাবি অধ্যাপক
  • চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
    চবির নতুন প্রধান প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
  • চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
    চবিতে আবাসিক হল, টিএসসি নির্মাণে ৭২৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ
  • শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
    শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রবিউল, কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুল
  • ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
    ছাত্র হেনস্তার অভিযোগ, ঢাবির হল প্রভোস্টের পদত্যাগ দাবি
  • একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
    একাদশে ভর্তি নিয়ে যা বলছে নটর ডেম কলেজ
Logo